ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
এখন থেকে মোবাইল ব্যাংকিংয়ে দেওয়া যাবে করপোরেট কর
নিজস্ব প্রতিবেদক: কর পরিশোধ ব্যবস্থাকে আরও আধুনিক ও সহজতর করতে বড় অঙ্কের করপোরেট কর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে পরিশোধের কার্যক্রম উদ্বোধন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (১১ জানুয়ারি) এক অনুষ্ঠানের মাধ্যমে ডিজিটাল এই কর পরিশোধ ব্যবস্থার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, "মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে করপোরেট কর পরিশোধ চালু হওয়ায় করদাতাদের সময় ও ব্যয় অনেক কমবে। এটি কর সংগ্রহ ব্যবস্থাকে ডিজিটাল ও সময়োপযোগী করতে একটি মাইলফলক।" তিনি আরও উল্লেখ করেন, অনেক প্রতিষ্ঠান বর্তমানে এমএফএসের মাধ্যমে বেতন পরিশোধ করছে, এখন তারা একই প্ল্যাটফর্ম ব্যবহার করে উৎসে কর ও ভ্যাট পরিশোধ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পরীক্ষামূলকভাবে এমএফএস প্রতিষ্ঠান 'বিকাশ'-এর অনলাইন মার্চেন্ট ওয়ালেট সার্ভিসের মাধ্যমে ১৩ কোটি টাকা উৎসে কর এবং ৬৪ কোটি টাকার ভ্যাট চালান সফলভাবে পরিশোধ করা হয়। এই প্রক্রিয়ায় এনবিআরের ই-টিডিএস সিস্টেম এবং অর্থ বিভাগের ‘এ-চালান’ সিস্টেম সমন্বিতভাবে কাজ করছে।
এনবিআর কর্মকর্তাদের মতে, এই উদ্যোগের ফলে করদাতাদের আর সশরীরে ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। এতে লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং ক্যাশলেস সরকারি আর্থিক সেবা আরও শক্তিশালী হবে। আগামীতে অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও এই প্রক্রিয়ায় যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- বিশ্ববাজারে তেলের দামে বড় পতন