ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
টিএসসিতে লাঠি হাতে ভাইরাল সেই তরুণ খু'নের মামলার আসামি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে আসা সেই আলোচিত তরুণের পরিচয় পাওয়া গেছে। ভাইরাল হওয়া ভিডিওর ওই তরুণের নাম মো. রাকিব। তিনি গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে খুনের মামলার আসামি হয়েও তিনি দীর্ঘদিন ধরে ঢাকা ও এর আশপাশের এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, মো. রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার আব্দুর রহিমের ছেলে। ২০২০ সালের ১০ সেপ্টেম্বর সফিপুরের ইউনিক টাওয়ারের ছাদে সাব্বির নামের এক যুবককে কুপিয়ে এবং ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার ১ নম্বর আসামি তিনি। এই একই মামলায় তার যমজ ভাই মো. সাকিবও অভিযুক্ত।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ওই দিনে রাকিব ও সাকিব তাদের বন্ধু সাব্বিরকে নিয়ে জিম করার পর নিজেদের বাসার ছাদে যান। সেখানে সাব্বিরকে নির্মমভাবে কুপিয়ে আহত করার পর ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করলেও তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই মহিউদ্দিন আবির বাদী হয়ে রাকিব ও সাকিবসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, মামলাটি বর্তমানে গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে রয়েছে। প্রায় ৫-৬ মাস আগে চার্জশিট দেওয়া হলেও পুলিশ আসামিদের গ্রেফতারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সময় রাকিবকে রাজনৈতিক প্রচার-প্রচারণায় দেখা গেছে। নিহতের ভাই আবির বলেন, "আসামিদের অবস্থান সম্পর্কে পুলিশকে বারবার তথ্য দিলেও তারা গ্রেফতার করছে না।"
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, মামলাটি ডিবি পুলিশ তদন্ত করছে। আদালত থেকে ওয়ারেন্ট ইস্যু হলে তারা ব্যবস্থা নেবেন। অন্যদিকে, গাজীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. হাসমত উল্লাহ জানান, দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে এতদিন গ্রেফতার অভিযান চালানো সম্ভব হয়নি। তবে এখন আসামিদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত