ঢাকা, রবিবার, ২ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের বিষয়টি পুনর্বিবেচনা হবে: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ তৈরির প্রকল্প এখনই আলোর মুখ দেখছে না। এ বিষয়ে আগে চূড়ান্ত সিদ্ধান্ত বা অধ্যাদেশ থাকলেও বর্তমান সরকার পুরো বিষয়টি পুনরায় মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় তৈরির বিষয়টি এখনও চূড়ান্ত নয়।
তিনি বলেন, “এ বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আলোচনা করে ফাইলটি আবারও রিভিউ করা হবে।” মন্ত্রীর এই বক্তব্যে সাত কলেজের প্রশাসনিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।
অথচ গত ৮ ফেব্রুয়ারি সাত কলেজকে একটি স্বায়ত্তশাসিত কাঠামোর অধীনে আনতে রাষ্ট্রপতির বিশেষ আদেশে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে সংসদ ভেঙে থাকা অবস্থায় জরুরি বিবেচনায় এটি কার্যকর করার কথা বলা হয়েছিল। ওই আদেশ অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ এই সাতটি বড় শিক্ষা প্রতিষ্ঠান নতুন বিশ্ববিদ্যালয়ের ‘সংযুক্ত কলেজ’ হিসেবে পরিচালিত হওয়ার কথা ছিল।
উল্লেখ্য, কলেজগুলোর দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা ও সেশনজট নিরসনে গত বছরের ২৬ মার্চ ইউজিসি একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল। এর ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর কলেজগুলোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও বাতিল করা হয়। তবে এখন শিক্ষামন্ত্রীর নতুন এই ‘রিভিউ’ বা পর্যালোচনার ঘোষণায় এই সাতটি ঐতিহ্যবাহী কলেজের কয়েক লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ও প্রশাসনিক ব্যবস্থা কোন দিকে মোড় নেয়, তাই এখন দেখার বিষয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
- ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ৪ জনের দায়িত্ব স্থগিত
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মুজাম্মেল হক
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ জুলাই)
- সচিব পদে পদোন্নতি পেলেন দুই কর্মকর্তা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ জুলাই)