ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২
প্রথম ধাপের ভর্তি শেষে জাবিতে অর্ধেকেরও বেশি আসন ফাঁকা
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রাথমিক ধাপ শেষ হলেও বিপুল সংখ্যক আসন এখনো খালি রয়েছে। মোট ১ হাজার ৮৪২টি আসনের মধ্যে ভর্তি হয়নি ১ হাজার ১০৯টি আসন— যা মোট আসনের অর্ধেকেরও বেশি। এর মধ্যে ছাত্রদের জন্য ৬০২টি এবং ছাত্রীদের জন্য ৫০৭টি আসন শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নোটিশ ও শূন্য আসনের তালিকা পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে। তালিকা অনুযায়ী বিভিন্ন ইউনিটে উল্লেখযোগ্য সংখ্যক আসন এখনো পূরণ হয়নি, বিশেষ করে ‘এ’ ইউনিটে শূন্যতার হার সবচেয়ে বেশি।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ‘এ’ ইউনিটের ৪২৬টি আসনের মধ্যে ছাত্র ১৯৯ ও ছাত্রী ১৪৮ জনসহ মোট ৩৪৭টি আসন ফাঁকা রয়েছে। ‘বি’ ইউনিটে ৩২৬টির মধ্যে ১৯৪টি, ‘সি’ ইউনিটে ৪৬৬টির মধ্যে ২৫৩টি এবং ‘ডি’ ইউনিটে ৩১০টির মধ্যে ১২৯টি আসন এখনো পূরণ হয়নি। এছাড়া ‘ই’ ইউনিটে ২০০টির মধ্যে ১১৯টি আসন খালি আছে। বিশেষ ইউনিটগুলোর মধ্যে ‘আইবিএ’ ইউনিটে ৫০টির মধ্যে ১৯টি এবং ‘সি-১’ ইউনিটে মোট ৯টি আসন শূন্য রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, প্রথম ধাপের ভর্তি শেষ হওয়ার পর খালি আসন পূরণের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরও যেসব আসন অবশিষ্ট থাকবে, সেগুলোর জন্য আগামী ৩০ মার্চ গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, একই সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ও ভর্তি প্রক্রিয়া চলায় অনেক শিক্ষার্থী সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন। ফলে প্রথম মেধাতালিকায় তুলনামূলক কম সংখ্যক শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- শিক্ষা উপবৃত্তি ২০২৬: কোন শ্রেণিতে কত টাকা পাবেন শিক্ষার্থীরা?
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা: ম্যাচটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- চাকরির বাজারে সবচেয়ে চাহিদাসম্পন্ন শীর্ষ ১০ ডিগ্রি
- এককভাবে নতুন দায়িত্বে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
- সবাইকে ঐক্যবদ্ধ থেকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শামসুজ্জামান দুদু
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস