ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রতিশ্রুতির চেয়েও বহুগুণ বেশি কাজ করার প্রত্যয় ডাকসু ভিপির
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের কল্যাণে প্রতিশ্রুতির চেয়েও বহুগুণ বেশি কাজ করে একটি চমৎকার ক্যাম্পাস রেখে যেতে চান তারা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারীরিক শিক্ষা কেন্দ্রের চলমান জিমনেশিয়াম নির্মাণ, নিরাপত্তা জোরদার ও মাঠ সংস্কার কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের কাছে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার প্রত্যেকটি কাজ বাস্তবায়ন হবে। কিছু কাজ করা হয়েছে, কিছু বাস্তবায়ন প্রক্রিয়ায় আছে। আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, তার চেয়ে বহুগুণ কাজ করে পরবর্তীতে যারা আসবে, তাদের জন্য একটি চমৎকার ক্যাম্পাস রেখে যাবো, ইনশাআল্লাহ।”
নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের তথ্য জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য আলাদা একটি জিমনেশিয়াম করার প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম। সেটির কাজ এখন শেষ পর্যায়ে। এছাড়া বিসিবির সহায়তায় প্রায় ২ কোটি টাকা বাজেটে কেন্দ্রীয় মাঠের আমূল পরিবর্তনের কাজ শুরু হতে যাচ্ছে। শারীরিক শিক্ষা কেন্দ্রকে একটি আধুনিক সেন্টারে রূপ দেওয়া হবে এবং গেমসরুমে নতুন ইনস্ট্রুমেন্ট বসানো হবে।
নিজের রাজনৈতিক দর্শন তুলে ধরে ডাকসু ভিপি বলেন, “ডাকসুতে দায়িত্ব নিয়ে আমরা বলেছিলাম— আমরা নেতা হবো না, প্রতিনিধি হবো। শিক্ষার্থীদের কাজ আমাদের প্রশ্ন করা, আর আমাদের কাজ কাজ করে যাওয়া। সেভাবেই আমরা আমাদের কাজ অব্যাহত রেখেছি।”
সংবাদ সম্মেলনে ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন শারীরিক শিক্ষা কেন্দ্রের নিরাপত্তা বিষয়ে জানান, বহিরাগত প্রবেশ ঠেকাতে ভাঙা দেওয়ালে তারকাঁটা দেওয়া হয়েছে এবং ৮টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। এখন থেকে খেলার মাঠ শুধুমাত্র খেলার জন্যই ব্যবহৃত হবে, অন্য কোনো মালামাল বা ডেকোরেটরের জিনিস রাখা যাবে না।
ক্রীড়া সম্পাদক আরও জানান, আগামী ৪ মার্চ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ইউজিসির সভা রয়েছে। এছাড়া বিসিবির সহযোগিতায় শিগগিরই আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। ভূমিকম্পের কারণে স্থগিত হওয়া আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ঈদের পর অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর