ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
চবি শিক্ষককে হেনস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে প্রকাশ্যে হেনস্তা করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-পন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তারা।
রোববার (১১ জানুয়ারি) রাতে ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে প্রকাশ্যে অপমান, ভীতি প্রদর্শন বা শারীরিক হেনস্তা করা শিক্ষাঙ্গনে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি করে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আইনানুগ ও প্রশাসনিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে। ‘মব জাস্টিস’ বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাদা দলের নেতৃবৃন্দ উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিপীড়ন ও মব সংস্কৃতির প্রবণতা বাড়ছে, যা শিক্ষার পরিবেশের জন্য বড় হুমকি। সাদা দল মনে করে, শিক্ষক নিপিড়নের এই সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি।
একই বিবৃতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়, যারা ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে শিক্ষার্থীদের হুমকি ও হেনস্তা করেছিল, তাদের বিরুদ্ধে যেন দ্রুত প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে তারা সতর্ক করে বলেন, রাজনৈতিক বা আদর্শিক ভিন্ন মতাবলম্বী হলেও নিরপরাধ কাউকে যেন কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয়, তা নিশ্চিত করতে হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত