ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
৪৮তম বিসিএস প্রার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত রয়েছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে বিএমডিসি সনদের তথ্য জমা না দিলে পরবর্তী কোনো আবেদন গ্রহণ করা হবে না।
পিএসসির নির্দেশনা অনুযায়ী, স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের আগামী ৩১ মার্চের মধ্যে নির্ধারিত গুগল ফরম পূরণ করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সনদের তথ্য জমা দিতে হবে।
সম্প্রতি কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, ৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে নির্ধারিত অনলাইন ফরম পূরণ করা বাধ্যতামূলক।
কমিশন আরও জানিয়েছে, যেসব প্রার্থী ইতোমধ্যে বিএমডিসি সনদের হার্ডকপি পিএসসিতে জমা দিয়েছেন, তাদেরও অবশ্যই গুগল ফরমের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর স্থগিত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের কোনো আবেদন বা তথ্য আর গ্রহণ করা হবে না।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা