ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য রেলের অগ্রিম টিকিট বিক্রি
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভ্রমণ সহজ করতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। নির্ধারিত সূচি অনুযায়ী রোববার (৮ মার্চ) যাত্রীরা ১৮ মার্চের ট্রেনের টিকিট সংগ্রহ করতে পারবেন।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ মার্চের যাত্রার টিকিট পাওয়া যাবে ৯ মার্চ। নির্দিষ্ট তারিখ ধরে প্রতিদিন পর্যায়ক্রমে ঈদযাত্রার টিকিট বিক্রি করা হচ্ছে।
গত ৩ মার্চ থেকে এ অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। এবারের ঈদযাত্রায় সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হচ্ছে। অন্যদিকে পূর্বাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর ২টা থেকে।
এদিকে দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২০ বা ২১ মার্চ মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়