ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু ১৮ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে "শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা-২০২৬"।
আগামী ১৮ থেকে ২২ জানুয়ারি ২০২৬, প্রতিদিন সকাল ৯.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী এই বইমেলা। বইমেলার উদ্বোধন করবেন শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম প্রমুখ নেতৃবৃন্দ।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে বইমেলার ঘোষণা দেন ঢাবি লেখক ফোরামের সভাপতি আশিক খান। এসময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি এবং ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।
লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের সভাপতি আশিক খান বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন-তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমন-পীড়নের বিরুদ্ধে তাঁর আপসহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। শহীদ ওসমান হাদির জীবন, আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা, এবং বইকে প্রতিরোধ ও মুক্তচিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা এই বইমেলার মূল উদ্দেশ্য।
তিনি জানান, বিভিন্ন প্রকাশনার বইয়ের স্টল, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে আলোচনা, শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রামভিত্তিক বিশেষ আয়োজন থাকবে। আমরা বিশ্বাস করি, এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয় বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার একটি মিলনমঞ্চ।
এসময় ডাকসুর সাহিত্য সম্পাদক মুসাদ্দিক বলেন, শহীদ শরিফ ওসমান হাদির যে সাংস্কৃতিক লড়াই সেটাকে এগিয়ে নিতে আমাদের এই আয়োজন। প্রত্যেক বছর আমরা এই বইমেলা অব্যহত রাখব।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)