ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
সিঙ্গাপুরে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্সে সাড়ে তিন ঘণ্টার সফল ভ্রমণ শেষে তাকে নিরাপদে হাসপাতালে নেওয়া হয়েছে।
বর্তমানে মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। সেখানকার চিকিৎসকদের বরাত দিয়ে ডা. রফিকুল জানান, দীর্ঘ আকাশপথ ভ্রমণে তার কোনো শারীরিক জটিলতা হয়নি এবং তিনি বর্তমানে স্থিতিশীল রয়েছেন।
এর আগে, রোববার বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে তার মস্তিষ্কে প্রায় পৌনে চার ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল, যার পর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
অসুস্থতার সূত্রপাত ঘটে গত বুধবার ইফতারের সময়। বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার প্রাথমিক চিকিৎসা চলে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তায় তাকে শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার ও দল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল