ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট https://jnuadmission.com এ প্রবেশ করে নিজ নিজ প্যানেলে লগইন করে ফলাফল জানতে পারবেন।
এ ছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী ধাপ, মেধাতালিকা, ভর্তির সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- টিসিবিতে সরকারি চাকরির সুযোগ, আবেদন শুরু
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?