ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন না করা প্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে যেসব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ এখনো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন শেষ করতে পারেনি, সেসব প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য চেয়ে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ফরম্যাটে আগামী ৫ মার্চের মধ্যে ই-মেইলে তথ্য পাঠাতে বলা হয়েছে সংশ্লিষ্টদের।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত পৃথক দুটি জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। উপ-পরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগেই নির্দেশ ছিল—৩১ জানুয়ারির মধ্যে সব স্কুল, কলেজ ও স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান ক্রীড়া আয়োজন শেষ করতে পারেনি, তাদের জেলাভিত্তিক তথ্য সংগ্রহ করে ৫ মার্চের মধ্যে [email protected] ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ কাজে সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক ও উপ-পরিচালকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য পাঠাতে একটি নির্দিষ্ট ছক অনুসরণ করতে হবে। সেখানে প্রতিষ্ঠানের নাম, ইআইআইএন নম্বর, প্রতিষ্ঠান প্রধানের নাম, মোবাইল নম্বর এবং প্রয়োজনীয় মন্তব্য উল্লেখ করতে হবে।
উল্লেখ্য, গত বছরের ১০ ডিসেম্বর জারি করা নির্দেশনা অনুযায়ী চলতি বছরের জানুয়ারির মধ্যেই বার্ষিক ক্রীড়া উৎসব শেষ করার কথা ছিল। তবে বহু প্রতিষ্ঠানে তা সম্পন্ন না হওয়ায় বিষয়টি নিয়ে এখন নজরদারি বাড়িয়েছে মাউশি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি