ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
১ মার্চ থেকে আলিম পরীক্ষার ফরম পূরণ শুরু
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের জন্য চূড়ান্ত প্রস্তুতির ঘণ্টা বেজেছে। আগামী ১ মার্চ থেকে এই পরীক্ষার ফরম পূরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য এই গুরুত্বপূর্ণ সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনাবলি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণের মূল সময়সীমা ১ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত নির্ধারিত হয়েছে। বিলম্ব ফি ছাড়া সোনালি ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ। তবে যারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন না, তারা ১০০ টাকা বিলম্ব ফি প্রদান করে ১১ থেকে ১৭ মার্চের মধ্যে ফরম পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে টাকা জমার শেষ সময় ১৮ মার্চ। এর আগে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে সম্ভাব্য পরীক্ষার্থীদের একটি খসড়া তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
ফি-এর ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড কঠোর নিয়ম বেঁধে দিয়েছে। বিজ্ঞান বিভাগের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য মোট ৩ হাজার ৪৯৫ টাকা এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির বিভাগের জন্য ২ হাজার ৬৮৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এই ফির মধ্যে কেন্দ্র ফি-ও অন্তর্ভুক্ত। কোনো প্রতিষ্ঠান যদি বোর্ড নির্ধারিত অংকের অতিরিক্ত টাকা আদায় করে, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্যানেল বন্ধসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া অনিয়মিতদের জন্য অতিরিক্ত ১০০ টাকা এবং রেজিস্ট্রেশন নবায়নে ২৫০ টাকা দিতে হবে।
সাধারণ নিয়ম অনুযায়ী, নির্বাচনী বা টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ফরম পূরণের প্রাথমিক শর্ত। তবে বিশেষ পরিস্থিতি বা শারীরিক অসুস্থতার কারণে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলে বা অকৃতকার্য হলে, প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলের ভিত্তিতে ফরম পূরণের সুযোগ দেওয়া হবে। বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষার শর্ত শিথিল করা হয়েছে। জিপিএ উন্নয়ন বা মানোন্নয়ন পরীক্ষার্থীদের টেস্ট দিতে হবে না, তবে তাদের সব বিষয়ে অংশ নেওয়া বাধ্যতামূলক।
শিক্ষার্থী শনাক্তকরণে প্রতিষ্ঠান প্রধানদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন নম্বর, ছবি ও অভিভাবকের নাম যাচাই করে সঠিক পরীক্ষার্থী নিশ্চিত করার পুরো দায়ভার তাদের ওপর ন্যস্ত থাকবে। এছাড়া ২০২০-২১ সেশনের এক বিষয়ে অকৃতকার্যরা রেজিস্ট্রেশন নবায়ন করে ২০২৬ সালে পরীক্ষা দিতে পারলেও ২০২১-২২ সেশনের আগের কোনো পুরনো শিক্ষার্থী এই সুযোগ পাবেন না। নিয়মিতদের ২০২৬ এবং অন্যদের ২০২৫ সালের পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- গরু-মহিষ কোরবানি নিয়ে পশ্চিমবঙ্গে নতুন বিধিনিষেধ বহাল
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- জাল সনদে নিয়োগ: ৬৩ শিক্ষককে শোকজ মাউশির
- আফতাব অটো ও জেনেক্স ইনফোসিসের কর্তাদের ১.৪৩ কোটি টাকা জরিমানা
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা