ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুনর্গঠন করা হলো নতুন একনেক
নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতি ও বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোতে গতি ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে প্রভাবশালী ‘জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি’ (একনেক) পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটির নতুন এই কাঠামোতে উন্নয়ন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে নতুন গতির সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন খোদ প্রধানমন্ত্রী। তবে তাঁর অনুপস্থিতিতে বা প্রয়োজন অনুযায়ী বিকল্প সভাপতি হিসেবে প্রকল্পের তদারকি করবেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এই আদেশের মাধ্যমে ২০২৪ সালের ২০ আগস্টের পুরোনো প্রজ্ঞাপনটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে।
একনেকের এই উচ্চপর্যায়ের সদস্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন সরকারের বেশ কয়েকজন শীর্ষ প্রভাবশালী মন্ত্রী। তালিকায় রয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এছাড়া শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং সড়ক ও নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলমকেও এই কমিটির সদস্য করা হয়েছে।
এই কমিটির প্রধান কাজ হবে দেশের সকল বড় বিনিয়োগ প্রকল্প (ডিপিপি/টিএপিপি) যাচাই ও অনুমোদন করা। বিশেষ করে ৫০ কোটি টাকার বেশি ব্যয়ের প্রকল্পগুলো প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে এই ফোরামে চূড়ান্ত অনুমোদন পাবে। পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, বেসরকারি বিনিয়োগের প্রস্তাব পর্যালোচনা এবং বার্ষিক বৈদেশিক সহায়তার লক্ষ্যমাত্রা নির্ধারণ ও অর্জনের অগ্রগতি যাচাইয়ের গুরুদায়িত্বও পালন করবে এই কমিটি।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এই কমিটিকে নীতিনির্ধারণী ও কারিগরি সহায়তা দেবেন। তালিকায় রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং অর্থ ও পরিকল্পনা বিভাগের সচিবরা। এছাড়া পরিকল্পনা কমিশনের সদস্যগণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরাও এই কমিটিকে তথ্য ও পরামর্শ দিয়ে সহায়তা করবেন। প্রয়োজন অনুসারে যেকোনো সময় একনেকের বৈঠক অনুষ্ঠিত হতে পারবে এবং পরিকল্পনা বিভাগ এই কমিটিকে প্রয়োজনীয় সাচিবিক সহায়তা প্রদান করবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)