ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মাউশির পরিচালককে শিক্ষামন্ত্রীর পিএস পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ড. সোহেল ১৬তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। তিনি এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ড. মিলন যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তখন তাঁর একান্ত সহকারী সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষা ক্যাডারে তাঁর সক্রিয় নেতৃত্বের কারণে তাঁকে পুনরায় এই গুরুত্বপূর্ণ পদে বেছে নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর (বেতন ও বিশেষাধিকার) আইন, ১৯৭৩’ মোতাবেক শিক্ষামন্ত্রী যতদিন তাঁর পদে বহাল থাকবেন অথবা যতদিন তিনি ড. সোহেলকে তাঁর একান্ত সচিব হিসেবে রাখতে আগ্রহী হবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি বিধি মোতাবেক প্রয়োজনীয় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
পেশাগত জীবনে ড. সোহেল বর্তমানে মাউশির মাধ্যমিক শাখার পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হিসেবেও শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা পালন করছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত