ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে দায়ের করা রিটের শুনানি আজ
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র সংস্কারের অন্যতম রূপরেখা হিসেবে পরিচিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এখন বড় ধরনের আইনি লড়াইয়ের মুখে পড়েছে। এই রাজনৈতিক দলিলটি দেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক কি না, তা নিয়ে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) উচ্চ আদালতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির আজ সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জুলাই সনদ স্থগিত বা বাতিল চেয়ে দায়ের করা রিট মামলাটি আজ সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে হাইকোর্টের ১৪ নম্বর বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিট আবেদনটি করেন। তাঁর যুক্তি হলো, এই সনদটি দেশের মূল সংবিধানের কাঠামোর সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। রিটে দাবি করা হয়েছে, আদালত কর্তৃক এই সনদকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হোক। পাশাপাশি রুলটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর সকল কার্যক্রম স্থগিত রাখার আবেদনও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার এক ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আমূল সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অভিন্ন ঐকমত্য সৃষ্টির উদ্দেশ্যে গত বছরের ১৭ অক্টোবর এই ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষরিত হয়েছিল। এখন এই সংস্কার দলিলের আইনি ভিত্তি নিয়েই উচ্চ আদালতে প্রশ্ন তোলা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ