ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আখতার হোসেন
'প্রাথমিকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অকাট্য প্রমাণ আছে'
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও জালিয়াতির অভিযোগ তুলে পরীক্ষাটি বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম দশগাঁও এলাকায় আয়োজিত এক কর্মীসভায় তিনি এই দাবি জানান।
আখতার হোসেন বলেন, "সদ্য সমাপ্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার অকাট্য প্রমাণ সবার কাছে আছে। এই প্রশ্ন ফাঁসের মাধ্যমে প্রকৃত মেধাবীদের বঞ্চিত করা হয়েছে। ডিজিটাল জালিয়াতির মাধ্যমে যারা এই পরীক্ষায় অংশ নিয়েছে, তারা শিক্ষক হিসেবে নিয়োগ পেলে ভবিষ্যৎ প্রজন্মের ওপর এর ভয়াবহ প্রভাব পড়বে। কারণ যারা নকল ও প্রশ্ন কিনে শিক্ষক হবে, তারা শিক্ষার্থীদেরও জালিয়াতিই শেখাবে।"
তিনি আরও বলেন, এই বিতর্কিত পরীক্ষা বহাল রাখা কোনোভাবেই সম্ভব নয়। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় মেধাবী শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে দ্রুততম সময়ে বর্তমান পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নিতে হবে। একই সঙ্গে জালিয়াতির সাথে জড়িত মূল অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তিনি।
কর্মীসভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও রংপুর-৪ আসনের নির্বাচনী সমন্বয়কারী মোস্তাক আহমেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোস্তাইন বিল্লাহ এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান