ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলমের অধীনে থাকা দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব সুনির্দিষ্ট করার অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং রাজিব আহসানের জন্য পৃথক পৃথক দপ্তর প্রস্তাব করা হয়েছে। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হলেও সেখানে এই দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব সুনির্দিষ্ট করা ছিল না।
মন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে, প্রতিমন্ত্রী রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম তাঁর অধীনে থাকা দুজন প্রতিমন্ত্রীর মধ্যে কাজের পরিধি বণ্টন করার ইচ্ছা ব্যক্ত করেছেন। এই প্রস্তাবনার আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক আদেশ বা প্রজ্ঞাপন জারির ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর