ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন মার্কিন কংগ্রেস সদস্য
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য গ্রেস মেং। একই সঙ্গে তিনি দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রকাশিত এক বিবৃতিতে গ্রেস মেং এ শুভেচ্ছা জানান এবং নতুন নেতৃত্বের সঙ্গে ভবিষ্যৎ সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করায় তাকে এবং দেশের জনগণকে সাম্প্রতিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাচ্ছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ করতে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
গ্রেস মেং আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকরা গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি, মানবাধিকার এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হয়ে নির্বাচন প্রক্রিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। একই সঙ্গে নিজের নির্বাচনী এলাকায় থাকা বাংলাদেশি সম্প্রদায়ের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত