ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হয়রানিমূলক মামলা থেকে সাংবাদিকদের মুক্তি চায় সম্পাদক পরিষদ
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। সংগঠনটি বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা এসব মামলা সাংবাদিকতার স্বাভাবিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে এবং পেশাগত নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সম্পাদক পরিষদ জানায়, এসব মামলার চাপের কারণে অনেক সাংবাদিক নিয়মিতভাবে পেশাগত দায়িত্ব পালনে বাধার মুখে পড়ছেন। এতে গণমাধ্যমের স্বাধীন চর্চা ব্যাহত হচ্ছে বলেও তারা উল্লেখ করে।
পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ৫ আগস্টের পর দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলাসহ নানা ধরনের ভিত্তিহীন অভিযোগে মামলা হয়েছে, যা উদ্বেগজনক।
এসব মামলার জেরে এখনো কিছু সাংবাদিক কারাগারে আছেন, আবার অনেককে নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে—যা তাদের পেশাগত জীবন ও ব্যক্তিগত নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে বিবৃতিতে তুলে ধরা হয়।
সম্পাদক পরিষদ জানায়, এর আগেও অন্তর্বর্তী সরকারের কাছে তারা এসব উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছিল। তখন বিষয়টি পর্যালোচনার আশ্বাস মিললেও বাস্তবে দৃশ্যমান অগ্রগতি হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো সাংবাদিকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও প্রমাণসমর্থিত অভিযোগ থাকলে তা অবশ্যই প্রচলিত আইন ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া উচিত। তবে ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা ন্যায়বিচারের পরিপন্থী এবং গ্রহণযোগ্য নয়।
বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রতি বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সম্পাদক পরিষদ বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব—এই প্রত্যাশাই তারা পুনর্ব্যক্ত করছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি