ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
গণভোটের রায় মানা রাষ্ট্রের সাংবিধানিক বাধ্যবাধকতা: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক: গণভোটের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত দিয়েছে, তা রাষ্ট্রের জন্য বাধ্যতামূলক—এমন মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, জুলাই সনদ গণভোটে অনুমোদন পাওয়ায় এটি দেশের সর্বোচ্চ গণসমর্থন ও বৈধতা অর্জন করেছে এবং তা বাস্তবায়ন করতেই হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’ শীর্ষক এক নাগরিক সংলাপে তিনি এসব কথা বলেন। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন নাগরিক ফোরাম এবং ভয়েস ফর রিফর্ম যৌথভাবে এই সংলাপের আয়োজন করে।
ড. বদিউল আলম মজুমদার বলেন, রাষ্ট্রপতির জারি করা ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার আদেশ’-এর ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। ওই আদেশের আট নম্বর অনুচ্ছেদে নির্বাচিত প্রতিনিধিদের জন্য সংবিধান সংস্কার পরিষদের শপথের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যা জনগণ সরাসরি গণভোটের মাধ্যমে অনুমোদন দিয়েছে। তাঁর মতে, সংবিধান মূলত জনগণের অভিপ্রায়ের প্রতিফলন, তাই জনগণের সরাসরি দেওয়া রায় কার্যকর করা রাষ্ট্রের দায়িত্ব।
তিনি আরও জানান, সংবিধান সংস্কারের জন্য প্রস্তাবিত ৪৮টি বিষয়ে রাজনৈতিক দলগুলো লিখিতভাবে অঙ্গীকার করেছে যে, জুলাই সনদের সব সিদ্ধান্ত পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি তারা সনদটিকে সংবিধানের অংশ করার প্রতিশ্রুতিও দিয়েছে এবং এ বিষয়ে আদালতে কোনো ধরনের প্রশ্ন তোলা হবে না—এমন প্রতিশ্রুতিও নথিভুক্ত রয়েছে।
বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের সপ্তম অনুচ্ছেদে সংবিধানকে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়েছে। আর গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি তাদের সেই ইচ্ছা প্রকাশ করেছে। ফলে গণভোটের এই রায় কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল