ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় গহনা ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুরোনো একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
দিলীপ কুমার আগরওয়ালা ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি বাংলাদেশ জুয়েলারি সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শফিকুল ইসলাম বলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি মামলায় দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে।
দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা ও জালিয়াতিসহ একাধিক মামলা রয়েছে।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানের পর তাঁকে আটক করা হয়েছিল। জুলাই আন্দোলনের সময়ের একটি হত্যামামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে ওই মামলায় জামিনে মুক্তি পান তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)