ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধান করে ১০ সদস্যের ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করেছে সরকার।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে সই করেছেন অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এর মাধ্যমে ২০ আগস্ট ২০২৪ তারিখে জারিকৃত পূর্ববর্তী প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে।
কমিটির সদস্যবৃন্দ:
কমিটির সভাপতি হিসেবে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অন্য সদস্যরা হলেন— সমাজকল্যাণ মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। এছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীও এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন।
সহায়তাকারী কর্মকর্তারা:
কমিটিকে প্রয়োজনীয় প্রশাসনিক ও কৌশলগত সহায়তা দেবেন শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। তাঁদের মধ্যে রয়েছেন— মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার (সশস্ত্র বাহিনী বিভাগ), সেনাসদরের চিফ অব জেনারেল স্টাফ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), এবং বিজিবি, ডিজিএফআই, এনএসআই, কোস্ট গার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাবের মহাপরিচালকবৃন্দ।
কমিটির কার্যপরিধি:
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে। যদি কোথাও পরিস্থিতির অবনতি ঘটে, তবে তার প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত প্রতিকারের সুপারিশ দেবে। এছাড়া হরতাল, অবরোধ বা জনজীবন বিঘ্নিতকারী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে দিকনির্দেশনা দেবে এই কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা