ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
দুই ব্রোকারেজ হাউসের লাইসেন্স বাতিল করল ডিএসই
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সিকিউরিটিজ বিধিমালা লঙ্ঘনের দায়ে ডিএসই মাহিত সিকিউরিটিজ এবং আল হারামাইন সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই তাদের ওয়েবসাইটে পৃথক ঘোষণার মাধ্যমে জানায়, আল হারামাইন সিকিউরিটিজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ট্রেক) বিধিমালা, ২০২০ লঙ্ঘন করেছে। বিধিমালা অনুযায়ী, কোম্পানিটি তাদের পরিশোধিত মূলধনের ৭৫ শতাংশের নিচে নিট সম্পদ বজায় রেখেছিল, যা ট্রেকের শর্ত পূরণে ব্যর্থতার শামিল।
বিধিমালায় বলা হয়েছে, স্টক এক্সচেঞ্জের প্রতিটি প্রাথমিক শেয়ারহোল্ডারের একটি ট্রেক পাওয়ার অধিকার রয়েছে। তবে, আল হারামাইনের মতো অপ্রাথমিক শেয়ারহোল্ডারদের জন্য ট্রেক সুবিধা ধরে রাখতে হলে পরিশোধিত মূলধনের কমপক্ষে ৭৫ শতাংশ নিট সম্পদ বজায় রাখতে হয়। আল হারামাইন এই শর্ত পূরণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়।
অন্যদিকে, মাহিত সিকিউরিটিজ লিমিটেডকে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম শুরু করতে ব্যর্থ হওয়ায় তাদের ট্রেক সুবিধা বাতিল করেছে ডিএসই। ডিএসইর ঘোষণা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান ট্রেক পাওয়ার পর স্টক-ডিলার অনুমোদন নিতে হয় এবং সেই অনুমোদন পাওয়ার ছয় মাসের মধ্যে অবশ্যই কার্যক্রম শুরু করতে হয়। মাহিত সিকিউরিটিজ সেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের কার্যক্রম শুরু করেনি।
এই পরিস্থিতিতে ডিএসই দুটি ব্রোকারেজ হাউসের সকল বিনিয়োগকারী ও গ্রাহকদের তাদের অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করতে এবং কোনো প্রকার মুলতুবি থাকা নিষ্পত্তি দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে।
এছাড়াও, তহবিল বা সিকিউরিটিজ নিষ্পত্তিসংক্রান্ত কোনো অমীমাংসিত সমস্যা থাকলে, বিনিয়োগকারীদের সহায়ক নথিপত্রসহ ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা -এর কাছে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এ বিষয়ে ডুয়া নিউজ গত ২৯ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। যার লিঙ্ক নিচে দেওয়া হলো-
ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল