ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
১৫ দিনে ১৭ প্রতিষ্ঠানে ২০ শতাংশের বেশি মুনাফা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৭ প্রতিষ্ঠানে বিনিয়োগ করে ১৫ দিনের ব্যাবধানে ২০ শতাংশের বেশি মুনাফা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- রূপালী ব্যাংক, ইন্দোবাংলা ফার্মা, ইউনিয়ন ক্যাপিটাল, ইসলামী ব্যাংক, ইয়াকিন পলিমার, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইল, সাফকেকা স্পিনিং, সালভো কেমিক্যাল, আফতাব অটোমোবাইলস, এসইএমএল লেকাচার ফান্ড, ড্রাগন সোয়েটার, তমিজউদ্দিন টেক্সটাইল, এবি ব্যাংক, মেঘনা পেট এবং নিউলাইন ক্লোথিংস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা হয়েছে রূপালী ব্যাংকের শেয়ারে। গত ১৫ দিনে ব্যাংকটির শেয়ার দর ৭ টাকা ৬০ পয়সা বা ৪৪.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকা ৫০ পয়সায়, যা গত ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ। গত ১৫ দিনে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৬ টাকা ৯০ পয়সা।
একই সময়ে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইন্দোবাংলা ফার্মার। গত ১৫ দিনে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ টাকা ২০ পয়সায়, যা গত ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ। আলোচ্য সময়ে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১১ টাকা।
আলোচ সময়ে তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইউনিয়ন ক্যাপিটাল। গত ১৫ দিনে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৩৯.৪৭ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ৩০ পয়সা, যা গত ১৫ দিনের মধ্যে সর্বোচ্চ। একই সময়ে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৩ টাকা ৯০ পয়সা।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- ইসলামী ব্যাংকের ১১ টাকা বা ৩৩.২৩ শতাংশ, ইয়াকিন পলিমারের ৩ টাকা ৫০ পয়সা বা ৩০.৯৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯০ পয়সা বা ২৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯০ পয়সা বা ২৪.৩২ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭০ পয়সা বা ২৪.১৪ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ২ টাকা ২০ পয়সা বা ২২.৯২ শতাংশ, সালভো কেমিক্যালের ৪ টাকা ২০ পয়সা বা ২২.৮৩ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৬ টাকা ২০ পয়সা বা ২২.৭৯ শতাংশ, এসইএমএল লেকচার ফান্ডের ২ টাকা ৫০ পয়সা বা ২২.৭৩ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১ টাকা ৮০ পয়সা বা ২১.১৮ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ২০ টাকা ১০ পয়সা বা ২০.৭২ শতাংশ, এবি ব্যাংকের ১ টাকা ২০ পয়সা বা ২০.৬৯ শতাংশ, মেঘনা পেটের ৪ টাকা ১০ পয়সা বা ২০.৪০ শতাংশ এবং নিউলাইন ক্লোথিংসের ১ টাকা ২০ পয়সা বা ২০.৩৪ শতাংশ দর বেড়েছে বা মুনাফা হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)