ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রার্থীর নির্বাচনী ব্যয় সীমিত, ভোটারপ্রতি ১০ টাকা নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক :উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদনের পর গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়। নতুন অধ্যাদেশ অনুযায়ী, একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় প্রতি ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন।
সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেটে নির্বাচনি ব্যয়ের ক্ষেত্রে রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে বেশ কিছু পরিমার্জন আনা হয়েছে। অনুদান হিসেবে পাওয়া অর্থের বিস্তারিত তালিকা স্পষ্টভাবে দলীয় ওয়েবসাইটে প্রকাশের বাধ্যবাধকতাও যুক্ত করা হয়েছে।
চূড়ান্ত আরপিওর অনুচ্ছেদ ৪৪: এই অনুচ্ছেদে নতুনভাবে সংযোজন করা হয়েছে যে, একজন প্রার্থীর নির্বাচনি ব্যয়ের সীমা ভোটারপ্রতি ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনুচ্ছেদ ১৩: প্রার্থী হওয়ার সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা জামানত, যা আগে ছিল ২০ হাজার টাকা।
নির্বাচন কর্মকর্তাদের বদলির বিষয়ে এখন থেকে উপ-পুলিশ মহাপরিদর্শককেও (ডিআইজি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুচ্ছেদ ৭৩: প্রার্থী ও রাজনৈতিক দলের ক্ষেত্রে মিথ্যা তথ্য, অপতথ্য, গুজব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহার রোধে নতুন অপরাধের বিধান যুক্ত করা হয়েছে।
এ ছাড়া অনুচ্ছেদ ৭৪, ৮১, ৮৭ ও ৮৯–এ আনা হয়েছে কয়েকটি ছোটখাটো সংশোধন। অনুচ্ছেদ ৯০–এ দল নিবন্ধন, আর্থিক অনুদান গ্রহণ এবং কোনো দলের নিবন্ধন স্থগিত হলে তার নির্বাচনি প্রতীক স্থগিত রাখার বিধান সংযোজন করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)