ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ঢাকায় নেদারল্যান্ডস ভিসা সেন্টার চালু, সহজ হচ্ছে ভিসা প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় নেদারল্যান্ডস ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেছে নেদারল্যান্ডস দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর বনানীতে নবনির্মিত কেন্দ্রটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল। নতুন এই কেন্দ্র স্বল্পমেয়াদি (সি ক্যাটাগরি) ও ক্যারিবীয় অঞ্চলের ভিসা আবেদন গ্রহণ করবে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীরা অনলাইনে সময় নির্ধারণের মাধ্যমে ২ নভেম্বর থেকে নতুন কেন্দ্রে ভিসা আবেদন জমা দিতে পারবেন।
রাষ্ট্রদূত বমেল জানান, এই উদ্যোগ নেদারল্যান্ডস ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়াতে সহায়ক হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ নেদারল্যান্ডসের গুরুত্বপূর্ণ অংশীদার এবং নতুন কেন্দ্রটি ভ্রমণকারীদের জন্য আধুনিক, কার্যকর ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ভিএফএস গ্লোবালের মুখপাত্র বলেন, নতুন কেন্দ্র উন্নত সেবা ও নির্বিঘ্ন প্রক্রিয়া প্রদান করবে, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করবে। এছাড়া, আবেদনকারীরা কুরিয়ার ডেলিভারি ও এসএমএস নোটিফিকেশনসহ অতিরিক্ত সেবা নিতে পারবেন, তবে এগুলো ভিসা অনুমোদন বা প্রক্রিয়ার উপর প্রভাব ফেলবে না।
ভিসা সংক্রান্ত প্রশাসনিক ও বায়োমেট্রিক কাজ পরিচালনা করবে ভিএফএস গ্লোবাল, তবে ভিসা অনুমোদনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়।
নতুন কেন্দ্রের ঠিকানা: বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, বোরাক মেহনুর ভবন, সপ্তম তলা (৫১/বি, লেভেল ৭, ঢাকা-১২১৩)। এটি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে