ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শপথ নিলেন নতুন সরকারের ২৪ প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ৪৯ সদস্যের এই বিশাল মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করান।
বিকেল ৪টা ২৮ মিনিটে নতুন সরকারের ২৪ জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর কিছুক্ষণ আগেই শপথ নেন ২৫ জন পূর্ণ মন্ত্রী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি।
২৪ জন প্রতিমন্ত্রীর তালিকায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি শরিক দলগুলোর নেতাদের অংশগ্রহণ এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন—এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজীব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসির খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহাম্মেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
শপথ অনুষ্ঠান শেষে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন দলীয় নেতা-কর্মী ও উপস্থিত দেশি-বিদেশি অতিথিরা। নতুন এই সরকার 'জুলাই সনদ' ও জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ