ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দায়িত্ব শেষ করার পরও দেশে থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী দায়িত্ব শেষ করার পরও দেশে থাকবেন বলে জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তার বিদায়ী সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “একটা নির্ভেজাল, উৎসবমুখর ও ক্রেডিবল নির্বাচন হয়েছে।” স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের দিন ব্যালট বাক্স ছিনতাইয়ের কোনো ঘটনা ঘটেনি। যদিও কুলাউড়ার একটি ঘটনা ঘটতে যাওয়া আটকানো গেছে এবং সঙ্গে সঙ্গে তা উদ্ধার করা হয়েছে। তার মতে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি ফ্রি-ফেয়ার ইলেকশন সম্পন্ন হওয়া।
দেড় বছরের দায়িত্বকালকে মূল্যায়ন করে তিনি বলেন, “আমি একটি ভঙ্গুর পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছিলাম কিন্তু এখন মন্ত্রণালয় স্থিতিশীল অবস্থায় রয়েছে।”
সামনের স্বরাষ্ট্র মন্ত্রীর জন্য চ্যালেঞ্জ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বাস্তব জীবনে সবসময় চ্যালেঞ্জ আছে। তবে এটা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করতে হবে। সামনে যে মন্ত্রী হবে তার জন্য দোয়া থাকবে।”
তিনি আরও জানান, “আমাদের সঙ্গে যারা কাজ করেছে তারা সবাই ধন্যবাদ পাওয়ার যোগ্য। পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন বন্ধ করায় কিছুটা স্বস্তি আসছে।”
দেশে থাকবেন কিনা জানতে চাইলে তিনি স্পষ্টভাবে বলেন, “অবশ্যই দেশে থাকবো। কেউ কখনো বলতে পারবে না, আমার আত্মীয় কেউ কখনো কারো কাছে সুপারিশ করেছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি