ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব: তদন্তে বিএফআইইউ
দেশের শরিয়াভিত্তিক ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের পাঁচ সদস্যের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার (১৪ জুলাই) বিএফআইইউ সব ব্যাংকের কাছে এই তথ্য চেয়ে একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং তার পরিবারের সদস্যদের বা তাদের স্বার্থসংশ্লিষ্ট অন্য কোনো নামে যেকোনো ধরনের হিসাব (হিসাব খোলার ফরম ও হালনাগাদ বিবরণী), সঞ্চয়পত্র, বন্ড, লকার, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, প্রি-পেইড কার্ড, গিফট কার্ডসহ পাঁচ লাখ বা তার বেশি লেনদেনের ভাউচার আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।
উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। সেদিনই ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সোনালী ব্যাংক এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলছেন, ইসলামী ব্যাংকের মতো একটি বৃহৎ শরিয়াভিত্তিক ব্যাংকের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব করা একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি আর্থিক খাতে যেকোনো ধরনের অনিয়ম বা সন্দেহজনক লেনদেন খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থার কঠোর অবস্থানের প্রতিফলন। এই তদন্তের ফলাফল দেশের ব্যাংকিং খাতের সুশাসন এবং আর্থিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী