ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
‘সোহাগ হত্যাকাণ্ডে গ্রেফতার মাহিনের ছবি এনসিপি নেতাদের সঙ্গে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার মাহিনের ছবি আছে। অথচ এই ঘটনার দায় বিএনপির ঘাড়ে চাপানোর চেষ্টা চলছে। এবং জামায়াতের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, আরেকটি দলের লম্বা লম্বা কথা ছাড়া, হাদিয়া নেয়া ছাড়া আর কোনো কাজ নাই।
আজ সোমবার (১৪ জুলাই) সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, সোহাগ হত্যাকাণ্ডের যে ভিডিওটি প্রকাশ পেয়েছে, তা পরিকল্পিতভাবে বানানো মনে হচ্ছে। এই ভিডিও তৈরি করে দেশবাসীর কাছে তুলে ধরে বিএনপিকে নতজানু করার ষড়যন্ত্র করছে একটি চক্র। এমনকি গ্রেপ্তারকৃত মাহিনের সঙ্গে এনসিপি নেতাদের ছবি পাওয়া গেছে।
তিনি আরও বলেন, বিএনপিকে আ’লীগের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু যত ষড়যন্ত্রই করা হোক, জনগণের হৃদয় থেকে বিএনপিকে সরানো যাবে না। বিএনপির কোনো বিকল্প গন্তব্য নেই বাংলাদেশই বিএনপির চূড়ান্ত ঠিকানা।
বাংলাদেশ চিলড্রেনস পার্টির (বিসিপি) নেতাদের উদ্দেশে তিনি বলেন, আজ যারা জিয়াউর রহমানকে নিয়ে কথা বলছেন, তাদের মনে রাখা উচিত জিয়া তাদের দাদারও দাদা। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। বিএনপিকে অযথা অভিযুক্ত করার চেষ্টা ফলপ্রসূ হবে না।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি বলেন, এরশাদের আমলে তারা ছিল তার ঘাড়ে, আওয়ামী লীগের আমলে আ’লীগের ঘাড়ে, আর বিএনপির আমলে বিএনপির ঘাড়ে। এখন বিএনপিকে নিয়ে তাদের মাথাব্যথা শুরু হয়েছে। তারা মনে করছে, বিএনপিকে শেষ করতে পারলে নিজেরাই রাজত্ব করতে পারবে। কিন্তু তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন