ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
‘দেশে বড় ধরনের সহিংস অপরাধের সংখ্যা বাড়েনি’
চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় মানুষের মাঝে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।
সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, বড় ধরনের অপরাধের সংখ্যা বাড়ার যে দাবি করা হচ্ছে, তা সঠিক নয়।
বিবৃতিতে বলা হয়, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ মাসে বড় ধরনের অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে।
প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়েছে, পরিসংখ্যান বিশ্লেষণে বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং বাস্তবতা বলছে, অধিকাংশ বড় অপরাধের হার কমেছে বা পূর্বের অবস্থায় রয়েছে। তবে কিছু নির্দিষ্ট অপরাধে সামান্য বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গেছে।
বিবৃতিতে নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়। এতে বলা হয়, সামগ্রিকভাবে অপরাধের হার স্থিতিশীল রয়েছে, যা স্পষ্টভাবে বোঝায় যে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা