ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
লিবিয়া থেকে দেশে ফিরল ১৭৫ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের শিকার হয়ে লিবিয়ায় আটকে পড়া ১৭৫ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-এর যৌথ সহযোগিতায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তারা ঢাকায় পৌঁছান। এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টায় বুরাক এয়ার-এর একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। প্রত্যাবাসিতদের মধ্যে বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ৩০ জন এবং বেনগাজী ও আশপাশের এলাকায় অবস্থানরত অসুস্থ ও অসহায় ১৪৫ জন ছিলেন।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস লিবিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বিতভাবে লিবিয়া সরকার ও আইওএমের সহায়তায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অধিকাংশ প্রত্যাবাসিত ব্যক্তি মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টা করতে গিয়ে লিবিয়ায় প্রবেশ করেন। সেখানে অনেকেই অপহরণ, নির্যাতন ও আর্থিক শোষণের শিকার হন বলে জানা গেছে।
ঢাকায় পৌঁছানোর পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। জনসচেতনতা বাড়াতে নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রত্যাবাসিতদের প্রতি আহ্বান জানানো হয়।
আইওএমের পক্ষ থেকে প্রত্যেককে যাতায়াত খরচ, খাদ্য সহায়তা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে।
সরকার জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো একযোগে কাজ চালিয়ে যাচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত