ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হলেন অতিরিক্ত আইজি মো. সরওয়ার
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর পদত্যাগের পর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ারকে সাময়িকভাবে ডিএমপি কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কোনো কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদরদপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে বর্তমান কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়া সাজ্জাত আলীর চুক্তির মেয়াদ ছিল আগামী নভেম্বর পর্যন্ত।
শেখ মো. সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন দক্ষ কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালে তিনি পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি থাকাকালীন রাজনৈতিক কারণে চাকরিচ্যুত হয়েছিলেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার তাঁকে চাকরিতে পুনর্বহাল করে এবং ডিএমপি কমিশনারের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেয়।
নতুন দায়িত্ব পাওয়া মো. সরওয়ার বর্তমানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) হিসেবে কর্মরত আছেন। পরবর্তী স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি ডিএমপির নিয়মিত কার্যক্রম তদারকি করবেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর