ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
'আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে নীতিমালার আওতায় আনা হবে'
নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতির চিত্র সামনে এসেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, গত ১৭ বছরে মন্ত্রণালয় পরিচালনায় নিয়মনীতি উপেক্ষা করা হয়েছে; এখন থেকে সব কার্যক্রম কঠোরভাবে বিধি-বিধানের আওতায় পরিচালিত হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা নান্দাইল-এ প্রেসক্লাব পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশে পরিচালিত আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি সুস্পষ্ট নীতিমালার আওতায় আনা হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শুধু একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইন পোর্টাল চালু করে ইচ্ছেমতো সংবাদ পরিবেশন করা যাবে না। সবাইকে সরকারি নীতিমালা মেনে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তবে সরকার গণমাধ্যমের স্বাধীনতা সংকুচিত করতে চায় না; বরং স্বাধীন গণমাধ্যমকে গণতন্ত্রের বিকাশের জন্য অপরিহার্য মনে করে।
তিন দিনের সরকারি সফরে নান্দাইলে এসে প্রতিমন্ত্রীকে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
প্রটোকল শেষে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা ফুল দিয়ে প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে তিনি নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ এবং কল্যাণ তহবিল থেকে নীতিমালা অনুযায়ী সহায়তার আশ্বাস দেন।
সফরের অংশ হিসেবে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে বিভিন্ন দপ্তরের কার্যক্রম বিষয়ে দিকনির্দেশনা দেন। পাশাপাশি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল