ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে তানিয়া শারমিন ও মাহবুব মজুমদার ৫ বছরের জন্য নিষিদ্ধ
শেয়ারবাজারে রিং শাইন টেক্সটাইল লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে গুরুতর অনিয়মের অভিযোগে কঠোর পদক্ষেপ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই অনিয়মের জেরে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানিয়া শারমিন এবং এএফসি ক্যাপিটাল লিমিটেডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব এইচ. মজুমদারকে ৫ বছরের জন্য শেয়ারবাজার সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে কমিশন।
গত ১০ জুলাই বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত দুটি নিষেধাজ্ঞার আদেশ জারি করা হয়েছে। বিএসইসির আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, তানিয়া শারমিন এবং মাহবুব এইচ. মজুমদারের কর্মকাণ্ড রিং শাইন টেক্সটাইল লিমিটেডের আইপিও ইস্যু ব্যবস্থাপনা কার্যক্রমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর বিধানগুলোর গুরুতর লঙ্ঘন করেছে। কমিশন মনে করে, তাদের এই ধরনের কার্যকলাপ ভবিষ্যতে বাংলাদেশের শেয়ারবাজারের সামগ্রিক উন্নয়নকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে।
কমিশনের আদেশে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু কমিশন মনে করে তানিয়া শারমিন এবং মাহবুব এইচ. মজুমদারকে বাংলাদেশের শেয়ারবাজার সম্পর্কিত যেকোনো কার্যকলাপ থেকে বিরত রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বিধায় এই আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, তানিয়া শারমিন এবং মাহবুব এইচ. মজুমদারকে এই আদেশ জারির তারিখ থেকে ৫ বছরের জন্য বাংলাদেশের শেয়ারবাজার সম্পর্কিত যে কোনো দায়িত্ব বা কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ হলো, এই সময়ের মধ্যে তারা কোনো বাজার মধ্যস্থতাকারী, তালিকাভুক্ত কোম্পানি বা ভবিষ্যতের যেকোনো তালিকাভুক্ত কোম্পানি এবং সিকিউরিটিজ আইন, নিয়ম ও প্রবিধানের তত্ত্বাবধানে থাকা অন্য যেকোনো ব্যবসায়িক সত্তায় কোনো দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন না।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে