ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
দর-লেনদেন অস্বাভাবিক, ডিএসসি'র চিঠির জবাব দেয়নি কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ অস্বাভাবিক দরবৃদ্ধি ও লেনদেনের কারণে নজরদারিতে এসেছে পাট খাতের কোম্পানি নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড। বিষয়টির ব্যাখ্যা জানতে চেয়ে কোম্পানির কাছে চিঠি পাঠালেও এখনো কোনো জবাব পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বুধবার (৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত কয়েকদিন ধরেই অস্বাভাবিক গতিতে বাড়ছে নর্দার্ণ জুট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং লিমিটেড-এর শেয়ারদর। পরিস্থিতি বিবেচনায় ২ মার্চ কোম্পানির কাছে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ডিএসই। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কোম্পানি কর্তৃপক্ষ কোনো উত্তর দেয়নি।
বাজার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৫ ফেব্রুয়ারি কোম্পানিটির শেয়ারদর ছিল ৮৫ টাকা ৭০ পয়সা। এক মাসের ব্যবধানে ৪ মার্চ লেনদেন শেষে তা বেড়ে দাঁড়ায় ১৩১ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ এ সময়ে শেয়ারটির মূল্য বৃদ্ধি পেয়েছে ৪৬ টাকা ১০ পয়সা, যা প্রায় ৩৫ শতাংশ।
ডিএসইর মতে, স্বল্প সময়ের মধ্যে এ ধরনের উল্লম্ফন স্বাভাবিক বাজার আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই দরবৃদ্ধির পেছনের কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)