ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেয়ারবাজারে লাল সাগর: সূচক-লেনদেন-মূলধনে বড় পতন
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের শেয়ারবাজারে টানা দরপতনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে। আলোচ্য সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৫৯.৪৩ পয়েন্ট বা ৬.৪২ শতাংশ কমে সপ্তাহ শেষে ৫ হাজার ২৪১ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে বাজার মূলধনেও বড় ধরনের পতন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি ৮১ লাখ টাকা। সেখান থেকে ২.৮৪ শতাংশ কমে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি ৯১ লাখ টাকায়। অর্থাৎ মাত্র এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে প্রায় ২০ হাজার ৪১২ কোটি ৯০ লাখ টাকা।
লেনদেনের চিত্রও ছিল নিম্নমুখী। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের সপ্তাহে যেখানে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকা, সেখানে আলোচ্য সপ্তাহে তা ৩.৯১ শতাংশ বা ১৪১ কোটি ৮৫ লাখ টাকা কমেছে। একই সঙ্গে দৈনিক গড় লেনদেনের পরিমাণও কমে ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকায় নেমে এসেছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩.৯১ শতাংশ কম।
সপ্তাহজুড়ে বাজারে দরপতনের প্রভাব সবচেয়ে বেশি দেখা গেছে কোম্পানিগুলোর শেয়ার দরে। ডিএসইতে মোট ৪১৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৫৯টির। বিপরীতে দর কমেছে ৩২৫টির এবং ৮টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত ছিল। এছাড়া ২১টি প্রতিষ্ঠানের কোনো লেনদেনই হয়নি।
মজার বিষয় হলো, বাজারে বড় ধরনের মন্দা থাকা সত্ত্বেও দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা সবগুলো কোম্পানিই ‘জেড’ ক্যাটাগরির। বাজারের মূল ধারার বড় ও শক্তিশালী কোম্পানিগুলোর শেয়ার যখন টানা দর হারাচ্ছে, তখন এসব কোম্পানির অস্বাভাবিক দর বৃদ্ধি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির তালিকার শীর্ষে রয়েছে প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির শেয়ার দর ৪৪.৪৪ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে ২ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ফারইস্ট ফিন্যান্সের দর ৪১.১৮ শতাংশ বেড়ে ক্লোজিং হয়েছে ২ টাকা ৪০ পয়সায়। একই হারে অর্থাৎ ৪১.১৮ শতাংশ দর বেড়েছে ফাস ফিন্যান্স ও পিপলস লিজিংয়ের। সপ্তাহ শেষে এই দুই কোম্পানির শেয়ার দরও দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সায়।
এছাড়া ইন্টারন্যাশনাল লিজিংয়ের দর বেড়েছে ৩৭.৫০ শতাংশ। ফ্যামিলি টেক্সটাইলসের দর বৃদ্ধি পেয়েছে ৩১.৮২ শতাংশ, তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ৩০.৭৭ শতাংশ এবং নূরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ২৯.৬৩ শতাংশ।
অন্যদিকে, আলোচ্য সপ্তাহে দরপতনের তালিকার শীর্ষে রয়েছে রহিমা ফুড, যার শেয়ার দর কমেছে ২৩.৯০ শতাংশ। এরপর প্রগতি লাইফ ইনস্যুরেন্সের দর কমেছে ১৯.৮৬ শতাংশ, বিএটিবিসির ১৭.৩৫ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ১৭.৩০ শতাংশ, উসমানিয়া গ্লাসের ১৫.১০ শতাংশ, সায়হাম টেক্সটাইলের ১৪.৩৫ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ১৪.১৩ শতাংশ, আজিজ পাইপসের ১৩.৯৮ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ১৩ শতাংশ এবং অ্যাপেক্স স্পিনিংয়ের ১২.৮৩ শতাংশ।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- নতুন পে-স্কেলে সরকারি বেতন বাড়ানোর প্রস্তাব এনসিপির