ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বৈশ্বিক অস্থিরতাকে ডিঙিয়ে শেয়ারবাজারে ইতিবাচক সংকেত
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতার মধ্যেও আজ দেশের শেয়ারবাজারে দেখা গেছে ভিন্ন চিত্র। ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে বিশ্ব অর্থনীতি যখন চাপের মুখে, তখন বাংলাদেশের শেয়ারবাজারের পরিস্থিতি ছিল কিছুটা নাটকীয়। শুরুতে পতন হলেও মাঝ সময়ে ঘুরে দাঁড়ায় সূচক ও লেনদেন। শেষ পর্যন্ত প্রধান সূচক সামান্য কমলেও দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের।
দিনের শুরুতেই সূচপতন হলেও মধ্যাহ্ন নাগাদ ইতিবাচক ধারায় ফেরে বাজার। শেষ পর্যন্ত ডিএসই ব্রড ইনডেক্স কিছুটা নিম্মমুখী থাকলেও লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, এতে আগামীতে বাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে।
তাদের মতে, ইরান-ইসরায়েল পরিস্থিতি ও ঈদ ঘনিয়ে আসায় বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা কিছুটা বাড়লেও আজকের লেনদেন ইঙ্গিত দিচ্ছে বাজারের অন্তর্নিহিত শক্তি এখনও ইতিবাচক। আগামী দিনে বাজার আরও গতি ফিরে পেতে পারে বলে মনে করছেন তারা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.০৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩২৩.০৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬২.৫০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৫.৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২২৭টির দর বেড়েছে, ১১২টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৮০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৮৮৫ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৩০২ কোটি ৭৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ২৩ কোটি ৫৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬০টির, কমেছে ৮৯টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৭.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭২.৫৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪২৭.৫০ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?