ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বৈশ্বিক অস্থিরতায় পতনের সপ্তাহ পার করল শেয়ারবাজার
নিজস্ব প্রতিবেদক:বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির অস্থিরতা ও রোজার প্রভাবে চলতি সপ্তাহে শেয়ারবাজারের অবস্থা ছিল নাজুক। সপ্তাহের শেষ কর্মদিবসেও সেই ধারা অব্যাহত ছিল। মাত্র একদিন বাদে পুরো সপ্তাহ জুড়েই সূচক ও লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। তার ওপর রোজা শুরু হওয়ায় অনেকে মুনাফা তুলে নিচ্ছেন, যা বাজারে বিক্রির চাপ বাড়িয়েছে। সব মিলিয়ে চলতি সপ্তাহে বিনিয়োগকারীদের জন্য ছিল হতাশার সময়।
তবে বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই অস্থিরতা চিরস্থায়ী নয়। সব সংকটেরই শেষ আছে। বর্তমান বৈরি পরিস্থিতি কেটে গেলে আবারও স্বাভাবিক অবস্থায় ফিরবে বাজার। তাই আতঙ্কিত না হয়ে সতর্কতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিচ্ছেন তারা।
বিশ্লেষকরা মনে করছেন, হাতে পর্যাপ্ত পুঁজি থাকলে বর্তমান সময়ে ভালো মৌলভিত্তির শেয়ার কেনার সুযোগ রয়েছে। ধৈর্য ধরতে পারলে ভবিষ্যতে প্রত্যাশা অনুযায়ী মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮২.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪০.৮৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৩.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৮.৭১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৩.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১.৫১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৫২টির দর বেড়েছে, ৩০৮টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫৮০ কোটি ৫৬ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১২২ কোটি ৯৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৮ কোটি ৮৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪১টির, কমেছে ১২৬টির এবং পরিবর্তন হয়নি ১৪টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৯২.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮২৫.১৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৭.৬৮ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)