ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৭ কোম্পানি
বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইএক্স ৩২.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮.০৩ পয়েন্টে। বাজারের এমন ইতিবাচক প্রবণতার মধ্যে বিনিয়োগকারীদের কাছে সবচেয়ে বেশি আগ্রহ ছিল ৭ কোম্পানির শেয়ারে। স্টকনাও সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৭টি হলো- রহিম টেক্সটাইল, দেশ গার্মেন্ট, জেমিনি সি ফুডস, ফরচুন সুজ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, শার্প ইন্ডাস্ট্রিজ এবং ন্যাশনাল ব্যাংক। আজ এসব কোম্পানির শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রিতা ছিলনা। যে কারণে শেয়ারগুলো হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিম টেক্সটাইলের। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর ১৪ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৫৪ টাকা ২০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৫০ টাকা থেকে ১৫৪ টাকা ২০ পয়সায় ওঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৮৬ হাজার ৬১৫টি শেয়ার ১ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকায় লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে দেশ গার্মেন্টসের। আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৩ টাকা ৬০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১১১ টাকা থেকে ১২৩ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ৪ লাখ ৬ হাজার ১০৫টি শেয়ার ৪ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার টাকায় লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর বেড়েছে জেমিনি সি ফুডসের। আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৩০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২৪ টাকা থেকে ১৩৭ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির ২ লাখ ৬ হাজার ৩৬৬টি শেয়ার ২ কোটি ৬৯ লাখ ৭ হাজার টাকায় লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- ফরচুন সুজের ১ টাকা ৫০ পয়সা বা ৯.৭৪ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের ১ টাকা ৬০ পয়সা বা ৯.৬৪ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৭০ পয়সা বা ৯.৫৫ শতাংশ এবং ন্যাশনাল ব্যাংকের ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ দর বেড়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)