ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
সূচক ও লেনদেন চাঙ্গা, শেয়ারবাজারে বাড়ছে বিনিয়োগকারীরদের পদচারণা
দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে বাড়ছে সূচক ও লেনদেন। বাড়ছে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের দাম। যে কারণে শেয়ারবাজারে লেনদেনে আগ্রহ বেড়েছে বিনিয়োগকারীদের। লোকসান কাটিয়ে মুনাফার প্রত্যাশায় আবারও বাজারে ফিরছে বিনিয়োগকারীরা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, চলতি সপ্তাহের গত দুই কার্যদিবসের ধারাবাহিকতায় আজও (০৯ জুলাই। সূচকের বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এরফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও বেড়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে উল্লেখযোগ্য হারে লেনদেন বেড়েছে। আগের দিনের তুলনায় প্রায় ৭ গুন লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫.৪৬ পয়েন্টে, যা আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ২২ এপ্রিল ডিএসইএক্স সূচক ছিল ৫ হাজার ২৬.৫৭ পয়েন্ট। আজ অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৪.১১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৪.২০ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৭৩টির দর বেড়েছে, ৭৮টির দর কমেছে এবং ৪৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৬৯০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ২৫ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ৭৯৬ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল ০৮ জুলাই লেনদেন হয়েছিল ৬০১ কোটি ৭৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৮৮ কোটি ৮৬ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫৩টির, কমেছে ৪২টির এবং পরিবর্তন হয়নি ৩৮টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৯.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৭.৬১ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)