ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মারা গেলেন থ্রি ইডিয়টস সিনেমার অভিনেতা
বলিউডের বর্ষীয়ান অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। সোমবার (১৮ আগস্ট) ৯১ বছর বয়সে ভারতের ঠাণের জুপিটার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শারীরিক জটিলতার কারণে ভর্তি হলেও তার মৃত্যুর সঠিক কারণ জানানো হয়নি। মঙ্গলবার ঠাণেতেই শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অভিনয়ের চার দশকের ক্যারিয়ারে অচ্যুত পোতদার ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। বাণিজ্যিক সিনেমা থেকে সমালোচকদের প্রশংসিত কাজ— সব ক্ষেত্রেই সমান সাফল্য দেখিয়েছেন তিনি।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে আক্রোশ, আলবার্ট পিন্টো কো গুসা কিউঁ আতা হ্যায়, অর্ধসত্য, তেজাব, পরিন্দা, রাজু বন গয়া জেন্টলম্যান, দিলওয়ালে, রঙ্গিলা, বাস্তব, হম সাথ সাথ হ্যায়, পরিণীতা, লাগে রহো মুন্না ভাই, দাবাং ২ এবং ভেন্টিলেটর। তবে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত রাজকুমার হিরানির থ্রি ইডিয়টস-এ অধ্যাপকের চরিত্রে তার অভিনয় বিশেষভাবে মনে রেখেছেন দর্শকরা। ছবিতে তার মুখের সংলাপ— “আরে, কেহনা ক্যা চাহতে হো” আজও সোশ্যাল মিডিয়ায় মিম হিসেবে ব্যাপক জনপ্রিয়।
শুধু বড়পর্দা নয়, ছোটপর্দাতেও ছিল তার দাপুটে উপস্থিতি। ভারত এক খোঁজ, অল দ্য বেস্ট (দূরদর্শন), প্রধান মন্ত্রী (জি টিভি), আহত (১৯৯৫-২০০১, সনি টিভি), ওয়াগলে কি দুনিয়া এবং মাঝা হোশিল না (জি মারাঠি)-তে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থান করে নেন তিনি।
অভিনয়ে আসার আগে পোতদারের জীবন ছিল একেবারেই ভিন্ন। মধ্যপ্রদেশের রেওয়ায় শিক্ষকতা করার পর তিনি যোগ দেন ভারতীয় সেনাবাহিনীতে এবং ১৯৬৭ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন। এরপর প্রায় ২৫ বছর ইন্ডিয়ান অয়েলে উচ্চপদে দায়িত্ব পালন করে ১৯৯২ সালে অবসর গ্রহণ করেন। ৪৪ বছর বয়সে চলচ্চিত্রে অভিষেকের মধ্য দিয়েই শুরু হয় তার অভিনয়যাত্রা।
অচ্যুত পোতদারের প্রয়াণে বলিউড, মারাঠি চলচ্চিত্রজগৎ ও টেলিভিশন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান