ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
উদয়পুরে রাজকীয় আয়োজনে বিজয়-রাশমিকার বিয়ে সম্পন্ন
বিনোদন ডেস্ক: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দানা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজস্থানের উদয়পুরে অত্যন্ত গোপনীয়তা ও রাজকীয় আভিজাত্যের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরিবার সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তেলুগু রীতি অনুযায়ী বিয়ের মূল পর্ব অনুষ্ঠিত হয়। শুধুমাত্র দুই পরিবারের সদস্য এবং অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতির টিমের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলের বাইরে অপেক্ষমাণ সংবাদকর্মী ও আলোকচিত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
বিয়েতে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, তরুণ ভাস্কার, অভিনেতা রাহুল রবীন্দ্রন এবং আশিকা রঙ্গনাথসহ দুই তারকার ঘনিষ্ঠ সহকর্মীরা। পুরো আয়োজনের নিরাপত্তায় একটি বিদেশি নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
দুই রীতিতে বিয়ে:
সকালে তেলুগু রীতিতে বিয়ে হলেও আজ বিকেল ৫টায় রাশমিকার পারিবারিক ঐতিহ্য অনুযায়ী ‘কর্গ কোডাভা’ প্রথায় দ্বিতীয় দফায় বিয়ের আনুষ্ঠানিকতা পালন করা হবে। সূর্যাস্তের মনোরম পরিবেশে এই অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গেছে।
বিজয় ও রাশমিকা বরাবরই তাদের সম্পর্ক নিয়ে লুকোছাপা করলেও বিয়ের আনন্দ ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে বিকেল ৩টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করার কথা রয়েছে। এছাড়া উদয়পুরে উপস্থিত সংবাদকর্মীদের জন্য নবদম্পতির পক্ষ থেকে বিশেষ মধ্যাহ্নভোজ ও নৈশভোজের ব্যবস্থা করা হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত