ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ব্যারিস্টার সুমনকে নিয়ে পিয়া জান্নাতুলের আবেগঘন পোস্ট
বিনোদন ডেস্ক: পেশাগত জীবনের একসময়ের মেন্টর ও সহকর্মী ব্যারিস্টার সায়েদুল হক সুমনের বর্তমান আইনি লড়াই নিয়ে অবশেষে মুখ খুলেছেন জনপ্রিয় মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল। বিনোদন ও আইন অঙ্গনের এই পরিচিত মুখ সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমনের সততা ও নির্ভীক অবস্থানের প্রশংসা করে তাঁর বিরুদ্ধে চলা মামলার সুষ্ঠু বিচার এবং দ্রুত সমাধান দাবি করেছেন। মূলত সুপ্রিম কোর্টের আলোচিত আইনজীবী সুমনের চেম্বারেই সহকারী হিসেবে আইন পেশার হাতেখড়ি হয়েছিল পিয়ার।
ব্যারিস্টার সুমনের বর্তমান পরিস্থিতিকে সময়ের এক ‘নির্মম পরিহাস’ হিসেবে উল্লেখ করে পিয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘যে মানুষটি সবসময় অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, দেশের স্বার্থে নির্ভয়ে কথা বলেছেন, আজ তিনি নিজেই জামিন প্রার্থনা করছেন; সময়ের এটি নির্মম পরিহাস।’ তিনি মনে করেন, রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু একজন মানুষের কাজের উদ্দেশ্য ও নৈতিকতাকেই বিচারবুদ্ধির মানদণ্ড করা উচিত।
পিয়া তাঁর দীর্ঘ পোস্টে গণতন্ত্র ও মূল্যায়নের ভিন্ন এক দর্শন তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ‘কেউ যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন- সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একজন মানুষের মূল দর্শন, তার সততা, তার উদ্দেশ্য-সেগুলোই হওয়া উচিত আমাদের মূল্যায়নের আসল মানদণ্ড।’ তিনি দাবি করেন, ব্যক্তি সুমনের সাহসী কণ্ঠস্বর দেশের অনেক পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে।
আদালতের প্রতি এক বিশেষ অনুরোধ জানিয়ে এই অভিনেত্রী-আইনজীবী বলেন, ‘কোনো মামলা যদি হয়রানিমূলক হয়ে থাকে, তা যেন ন্যায়সঙ্গতভাবে পর্যালোচনা হয়ে দ্রুত নিষ্পত্তি হয়।’ সবশেষে তিনি দেশের অগ্রগতির স্বার্থে ব্যারিস্টার সুমনের মতো জনহিতৈষী মানুষের সংখ্যা আরও বাড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পিয়ার এই সাহসী পোস্টটি সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং নেটিজেনদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান