ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
‘বাংলাদেশ এখনো পেশাদার ফিল্ম ইন্ডাস্ট্রি করতে পারেনি’
বিনোদন ডেস্ক: সম্প্রতি কলকাতায় এক আড্ডায় দুই বাংলার চলচ্চিত্র জগতের তুলনামূলক চিত্র তুলে ধরেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেখানে তিনি জানান, বাংলাদেশ এখনো একটি পূর্ণাঙ্গ পেশাদার ফিল্ম ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারেনি।
চঞ্চল চৌধুরীর মতে, দুই বাংলার কাজের পরিবেশের যেমন ভালো দিক রয়েছে, তেমনি কিছু সীমাবদ্ধতাও আছে। তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে সবকিছু খুব ছকবাঁধা এবং পেশাদার। শুটিং কত দিনে শেষ হবে কিংবা বাজেট কেমন সবকিছুই আগে থেকে স্পষ্ট থাকে। আমাদের এখানে সেই জায়গায় ঘাটতি রয়েছে।’
‘বাংলাদেশ এখনও পেশাদার ইন্ডাস্ট্রি তৈরি করতে পারেনি। এটা আমাদের নেতিবাচক দিক। পশ্চিমবঙ্গে আবার সবটা খুব পেশাদার। ক’দিনের মধ্যে শুটিং শেষ করতে হবে, তা প্রথম থেকেই স্পষ্ট করে দেওয়া হয়। বাজেট সংক্রান্তও স্বচ্ছ ধারণা থাকে।’
তিনি জানান, কোনো ছবির খরচ জোগাড় করতে নির্মাতাদের বছরের পর বছর অপেক্ষা করতে হয়। তার কথায়, ‘আমি নিজেও ১ কোটি থেকে শুরু করে ১০ কোটি টাকার বাজেটের ছবিতে কাজ করেছি। এই যে বাজেটের কোনো নির্দিষ্ট সীমা নেই, এটা আমাদের অন্যতম নেতিবাচক দিক।’
তিনি বলেন,‘সারা বিশ্বেই বাংলা ছবির এমনিতেই বড় সংখ্যক দর্শক। সেই দর্শকের জন্য আমাদের একসঙ্গে বড় বড় কাজ করা উচিত।’
উল্লেখ্য, ব্রাত্য বসুর ‘শেকড়’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল। গত বছর শান্তিনিকেতনে ছবির শুটিং করেন। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে একটি ছবিতে পরীমণির সঙ্গেও অভিনয় করছেন তিনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর