ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
বিনিয়োগকারীদের আকর্ষণ বাড়াচ্ছে দুই কোম্পানির শেয়ার
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং জিকিউ বলপেন, টানা দর বৃদ্ধির কারণে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। গত এক মাস ধরে এই কোম্পানি দুটির শেয়ারের মূল্য ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এই ধারাবাহিক মুনাফা অর্জন নিঃসন্দেহে বিনিয়োগকারীদের জন্য একটি সুখবর। তবে পাশাপাশি দুর্বল মৌলের শেয়ার দাম এমন বৃদ্ধিতে তাদের মধ্যে উদ্বেগও তৈরি হয়েছে।
বাজারের চাঙা প্রবণতার কারণে কোম্পানি দুটিকে সতর্কবার্তা পাঠানো হলেও তাদের শেয়ারের দাম বৃদ্ধির গতি থামেনি। এটি প্রমাণ করে, সংশ্লিষ্ট বিনিয়োগকারীরা কোম্পানি দুটির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কতটা আশাবাদী।
কোম্পানি দুটির মধ্যে সবেচেয়ে দর বেড়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের। গত এক মাসে কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ৩০ পয়সা বা ৫৪.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে সর্বনিম্ন দর ছিল ৪২ টাকা ১০ পয়সা।
আজ কোম্পানিটির শেয়ার দর ৬ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৬ টাকায়। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৪২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
এদিকে, গত এক মাসে জিকিউ বলপেনের শেয়ার দর ১১৬ টাকা ১০ পয়সা বা ৫৩.৩৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৬০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। গত এক মাসের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ২১৩ টাকা।
আজ কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৬০ পয়সা বা ৩.৯৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৬০ পয়সায়। দিনশেষে কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়।
কোম্পানি দুটির শেয়ার ‘বি’ ক্যাটাগরির। সর্বশেষ ২০২৪ সালে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক বিনিয়োগকারীদের ডিভিডেন্ড দিয়েছে ০.৫০ শতাংশ ক্যাশ এবং জিকিউ বলপেন দিয়েছে ৩ শতাংশ ক্যাশ। কোম্পানি দুটি বর্তমানে লোকসানে রয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা