ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) পরিপালনের ওপর ভিত্তি করে তৈরি করা ব্লুমবার্গের টেকসই তালিকায় এবার জায়গা করে নিয়েছে ১১টি বাংলাদেশি প্রতিষ্ঠান। গত বছর এই সংখ্যা ছিল ১০টিতে। এবারের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ব্র্যাক ব্যাংক, আইডিএলসি ফিন্যান্স এবং সিটি ব্যাংক।
কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংক প্রথমবারের মতো ব্লুমবার্গের টেকসই তালিকায় স্থান পেয়েছে। অন্যদিকে, আগের তালিকায় নাম থাকা ম্যারিকো বাংলাদেশ এবার বাদ পড়েছে। স্থান পাওয়া কোম্পানিগুলোর মধ্যে তিনটি বহুজাতিক কোম্পানি।
ইএসজি রেটিং হলো এমন একটি পদ্ধতি, যার মাধ্যমে কোনো কোম্পানির পরিবেশ, সমাজ ও সুশাসনের প্রতি দায়বদ্ধতা পরিমাপ করা হয়। এই তালিকার ১১টি প্রতিষ্ঠানই বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত। বিদেশি বিনিয়োগকারীরা এই রেটিংকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুঁজি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। এবারের রিপোর্ট অনুযায়ী, ৩.৮০ গড় স্কোর নিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক, যা গত বছর দ্বিতীয় অবস্থানে ছিল।
গত বছর প্রথম অবস্থানে থাকা আইডিএলসি ফিন্যান্স এবার ৩.৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এসেছে। তালিকায় নতুন যুক্ত হওয়া সিটি ব্যাংক ২.৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। গত বছর তৃতীয় স্থানে থাকা গ্রামীণফোন এবার ১.৮০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে। লাফার্জ হোলসিম বাংলাদেশ ১.৯১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে উঠে এসেছে, যা গত বছর ষষ্ঠ স্থানে ছিল।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ গত বছরের চতুর্থ স্থান থেকে নেমে এবার ১.৪৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। বিএসআরএম স্টিল ১.৪১ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে উঠে এসেছে। গত বছর তাদের অবস্থান ছিল দশম। মবিল যমুনা বাংলাদেশ ১.৩২ পয়েন্ট নিয়ে আগের মতোই অষ্টম স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা ১.০৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে তাদের অবস্থান ধরে রেখেছে। গত বছর সপ্তম স্থানে থাকা ওয়ালটন বিডি ০.৯৭ পয়েন্ট নিয়ে এবার দশম স্থানে নেমে এসেছে। একই স্কোর পেয়ে মার্কেন্টাইল ব্যাংক প্রথমবারের মতো তালিকার ১১তম অবস্থানে নাম লিখিয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)