ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
ডিএসই বোর্ডে দুই পদ শূন্য, ভোট ১৫ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের দুটি পদ আগামী মাসে শূন্য হতে যাচ্ছে। এই শূন্য পদ পূরণে আগামী ১৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।
ডিএসই সূত্রে জানা গেছে, যাদের মেয়াদ শেষ হতে যাচ্ছে তারা হলেন— মো. শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক, শাকিল রিজভী স্টক লিমিটেড এবং মোহাম্মদ শাহজাহান, ব্যবস্থাপনা পরিচালক, জাহান সিকিউরিটিজ লিমিটেড। দুজনই ছিলেন ব্রোকার হাউস মালিকদের প্রতিনিধিত্বকারী নির্বাচিত পরিচালক।
নির্বাচিত নতুন পরিচালকরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ডিএসইর বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। ওই সভাতেই বিদায়ী পরিচালকরা দায়িত্ব হস্তান্তর করবেন।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি কমিশন গঠন করেছে ডিএসই। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিচারপতি মো. আবদুস সামাদ এবং সদস্য হিসেবে রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম ও ড. মো. জহিরুল ইসলাম—যারা শেয়ারহোল্ডার প্রতিনিধিত্ব করছেন।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ভোটার তালিকা প্রকাশ হবে ১২ নভেম্বর। আগ্রহী প্রার্থীরা ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে ডিএসই টাওয়ার থেকে ২৫ টাকার বিনিময়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
ভোটার তালিকা বা মনোনয়ন সংক্রান্ত কোনো আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আবেদন করতে হবে। যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হবে, তারা দুই দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন। সব প্রক্রিয়া শেষে ৩ ডিসেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা।
১৫ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
তহা/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)