ঢাকা, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩
শেয়ারবাজারের দুই ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্ম মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের হজের সৌদি পর্বের খরচ নির্বাহের জন্য নির্ধারিত সময়ের মধ্যে অর্থ স্থানান্তর না করায় শেয়ারবাজারে তালিকাভুক্ত আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয় থেকে এই দুটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পৃথক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়কে অনুরোধ করা হয়েছিল যে, প্রত্যেক এজেন্সির হজযাত্রীর সংখ্যানুসারে হজযাত্রী প্রতি ১ লাখ ৯৫ হাজার ১৭০ টাকা হারে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘এজেন্সি পিলগ্রিমস ফান্ড পে অ্যাবল টু কেএসএ’ শিরোনামের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাবে গত ২৭ অক্টোবরের মধ্যে পে-অর্ডারের মাধ্যমে পাঠাতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা করা হয়নি।
ফলে সৌদি পর্বের খরচ নির্বাহের লক্ষ্যে সৌদি আরবে অর্থ পাঠাতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা সার্বিক হজ ব্যবস্থাপনার জন্য বড় অন্তরায় বলে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
এ অবস্থায়, নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্রুত মন্ত্রণালয়ের পরিচালিত হিসাবটিতে পে-অর্ডারের মাধ্যমে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ স্থানান্তর না করার বিষয়ে ব্যাংকগুলোর কাছে লিখিত ব্যাখ্যা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আরও সতর্ক করা হয়েছে, যদি অর্থ স্থানান্তরে বিলম্বের কারণে সৌদি আরবে অর্থ পাঠানো বিলম্বিত হয় এবং এর ফলে মিনা-আরাফায় তাঁবু বুকিং, সার্ভিস কোম্পানি নির্ধারণ, বাড়ি বা হোটেল ভাড়াসহ সৌদি পর্বের জরুরি ব্যয় নির্বাহে জটিলতা দেখা দেয়, তবে এর সমস্ত দায় সংশ্লিষ্ট ব্যাংককেই বহন করতে হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!
- ফ্রান্স বনাম ইরাক ম্যাচ, কখন কোথায় দেখবেন লাইভ
- আজকের খেলার সময়সূচি (২১ জুন)
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)